About us
Womifash-এ আপনাকে স্বাগতম।
Womifash-একটি অনলাইনভিত্তিক প্রতিষ্ঠান। আমরা মেয়েদের জন্য ভালো মানের অন্তর্বাস সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। আমাদের কাছে ব্রা, প্যান্টি, নাইটওয়্যার, বিকিনি এবং ইনার অ্যাক্সেসরিস পাওয়া যায়। আমরা এমন পণ্য বেছে নেওয়ার চেষ্টা করি, যেগুলো আরামদায়ক, দেখতে সুন্দর, ব্যবহার উপযোগী এবং দামের তুলনায় ভালো।
আমরা কী করি?
Womifash-একটি রিসেলার প্রতিষ্ঠান। আমরা নিজেরা কোনো পণ্য তৈরি বা উৎপাদন করি না। আমরা বাংলাদেশের কিছু বিশ্বস্ত ইম্পোর্টারের কাছ থেকে পণ্য সংগ্রহ করি। এসব ইম্পোর্টাররা চীন থেকে মেয়েদের অন্তর্বাস বাংলাদেশে নিয়ে আসেন। আমরা আমাদের ইম্পোর্টারের কাছ থেকে পণ্য বেছে নিয়ে সেগুলো আমাদের অনলাইন স্টোরের মাধ্যমে আপনাদের কাছে বিক্রি করি। আমাদের মূল উদ্দেশ্য হলো, চীন থেকে আমদানি করা বিভিন্ন ধরনের মেয়েদের অন্তর্বাস সহজে অনলাইনে দেখার এবং কেনার সুযোগ করে দেওয়া।
আমাদের ব্যবসা কীভাবে চলে?
আমরা বর্তমানে শুধু অনলাইনে ব্যবসা পরিচালনা করি। আমাদের কোনো ফিজিক্যাল দোকান বা শোরুম নেই। আপনি আমাদের ওয়েবসাইটে গিয়ে পণ্য দেখতে পারবেন, পছন্দের পণ্য সিলেক্ট করে ওয়েবসেইটেই অর্ডার করতে পারবেন। আমরা যেহেতু রিসেলার, তাই পণ্য তৈরির প্রক্রিয়া আমাদের নিয়ন্ত্রণে থাকে না। পণ্যের ডিজাইন, কাপড় বা উপকরণ, রং, সাইজ, মাপ, অন্যান্য বৈশিষ্ট্য এবং স্টক, এসব বিষয় মূলত পণ্যের ইম্পোর্টারের ওপর নির্ভর করে। আমরা আমাদের ইম্পোর্টারের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ওয়েবসাইটে পণ্যের সঠিক তথ্য দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করি।
আমাদের পণ্য সম্পর্কে
আমরা নিজেরা কোনো পণ্য ডিজাইন, তৈরি বা উৎপাদন করি না। আমাদের বিক্রি করা পণ্যগুলো বাংলাদেশের স্থানীয় ইম্পোর্টারের কাছ থেকে সংগ্রহ করা হয়। এসব আমদানিকারক চীন থেকে পণ্য বাংলাদেশে নিয়ে আসেন। ইম্পোর্টারের স্টকের ওপর নির্ভর করে, পণ্যের সাইজ, রং, ডিজাইন, মডেল বা স্টক সময়ের সঙ্গে পরিবর্তিত হতে পারে। আমরা চেষ্টা করি নির্ভরযোগ্য উৎস থেকে ভালো পণ্য বেছে নিতে এবং সেগুলো আপনাদের কাছে সাশ্রয়ী মুল্যে পৌঁছে দিতে।
আমাদের পণ্যের দাম
আমরা যেহেতু রিসেলার, তাই পণ্যের দাম অনেকটাই নির্ভর করে আমাদের ইম্পোর্টারদের কাছ থেকে পণ্য কেনার দামের ওপর। এর পাশাপাশি পণ্য সংগ্রহ, প্যাকেজিং, ডেলিভারি এবং ব্যবসার অন্যান্য খরচও থাকে। আমরা সবসময় চেষ্টা করি যুক্তিসংগত ও কম্পিটিটিভ দাম রাখতে, যাতে আপনি আপনার বাজেটের মধ্যে ভালো পণ্য কিনতে পারেন।
আমাদের সেবা
আমরা মনে করি, অনলাইনে কেনাকাটা সহজ, সুবিধাজনক এবং পরিষ্কার হওয়া উচিত।
আমাদের ওয়েবসাইটের মাধ্যমে আপনি—
- বিভিন্ন ধরনের মেয়েদের অন্তর্বাস দেখতে পারবেন।
- পণ্যের বিস্তারিত তথ্য দেখতে পারবেন।
- Available সাইজ ও কালার দেখতে পারবেন।
- পণ্যের দাম জানতে পারবেন।
- বাংলাদেশের যেকোনো জায়গা থেকে অনলাইনে অর্ডার করতে পারবেন।
- ডেলিভারির মাধ্যমে পণ্য হাতে পেতে পারবেন।
- অর্ডার বা পণ্য সম্পর্কে প্রয়োজন হলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।
পণ্য পছন্দ করা থেকে শুরু করে হাতে পাওয়া পর্যন্ত পুরো প্রক্রিয়াটি সহজ ও ঝামেলামুক্ত রাখাই আমাদের লক্ষ্য।
কেন Womifash?
- চীন থেকে আমদানি করা পণ্য।
- বাংলাদেশের বিশ্বস্ত ইম্পোর্টারদের কাছ থেকে পণ্য সংগ্রহ।
- বিভিন্ন ধরনের পণ্যের কালেকশন।
- যুক্তিসংগত ও কম্পিটিটিভ দাম।
- ঘরে বসে সহজে অর্ডার করার সুবিধা।
- গ্রাহকের প্রয়োজনকে গুরুত্ব দিয়ে সেবা দেওয়ার চেষ্টা।
- ঘরে বসেই মেয়েদের প্রয়োজনীয় অন্তর্বাস কেনার সুবিধা।
- সিক্রেট প্যাকেজিংয়ে ডেলিভারি সুবিধা।
আমাদের প্রতিশ্রুতি
আমরা Womifash বিশ্বাস করি, বিশ্বাস, স্বচ্ছতা এবং ভালো সেবা একটি ব্যবসার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
আমরা কখনো দাবি করি না যে আমরা নিজেরা এসব পণ্য তৈরি করি। আমরা রিসেলার হিসেবে বিভিন্ন সোর্স থেকে পণ্য সংগ্রহ করে আপনাদের কাছে পৌঁছে দেই।
আমাদের দায়িত্ব হলো—
- যতটা সম্ভব ভালো পণ্য বেছে নেওয়া।
- পণ্যের সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করা।
- যুক্তিসংগত দাম রাখা।
- অর্ডার করার প্রক্রিয়া সহজ রাখা।
- আপনাদের ভালো একটি অনলাইন শপিং অভিজ্ঞতা দেওয়ার চেষ্টা করা।
আপনাদের বিশ্বাস ও সহযোগিতাই আমাদের এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় শক্তি।